Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

লজ্জাস্থানে লুকিয়ে ৫টি রোলেক্স ঘড়ি চুরি প্রেমিকের

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০১৯, ০৯:২০ PM
আপডেট: ১৮ জানুয়ারী ২০১৯, ১০:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রেমিকের কাছ থেকে পাঁচটি রোলেক্স ঘড়ি চুরি করে এক নারী। কেবল তাই নয়, এমন জায়গায় সে লুকিয়েছিল চুরির সেই ঘড়িগুলিকে যে, সহজে যেন সন্ধান কেউ না পায়। কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হলো সেই নারীকে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামির বাসিন্দা ডেলাজুরিয়া ব্রুকেনস নামের এই নারী এক ব্যক্তির কাছ থেকে ৫টি রোলেক্স ঘড়ি চুরি করে। মায়ামি বিচের এক নাইট ক্লাবে পার্টি চলাকালীন সে ওই দামী ঘড়িগুলি সরায়। তার মধ্যে ৪টি ঘড়ি সে তার লজ্জাস্থানে লুকিয়ে রাখে।

২৯ বছর বয়সি ডেলাজুয়ারা ৪৬ বছর বয়স্ক রামোন ডিয়াজের সঙ্গে ডেট করেছিল। রামোনের হোটেল রুম থেকেই সে ঘড়িগুলি চুরি করে। তারপর সে ট্যাক্সি ধরতে বাইরে আসে। রামোন তার পিছু ধাওয়া কর। কিন্তু ডেলাজুয়ারা তাকে আক্রমণ করে। হোটেল কর্মীরাই পুলিশ ডাকেন। পুলিশের তৎপরতায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়।

এই ৫টি রোলেক্স ঘড়ির দাম প্রায় ৭৬ লাখ টাকা। মায়ামি পুলিশের তরফে জানানো হয়েছে, ডেলাজুয়ারাকে ২২,০০০ মার্কিন ডলারের (যার অর্থমূল্যে ১৫ লাখ টাকা) বন্ড সাপেক্ষে ছেড়ে দেওয়া হয়েছে।

Bootstrap Image Preview