Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নোয়াখালীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ০১:৫৩ PM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


নোয়াখালীর কবিরহাট উপজেলায় বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নাছিমা খাতুন (৬০) ওই এলাকার মনু মিস্ত্রী বাড়ির আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।

বুধবার (১৬ জানুয়ারি) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে কবিরহাট থানার এসআই আবদুল ওয়াদুদ জানান। 

এসআই বলেন, আবু বক্করের ঘরে রাতে হঠাৎ আগুন লাগে। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাকিরা বের হতে পারলেও নাছিমা ঘরের মধ্যে দগ্ধ হন। বৈদ্যুতিক শটসার্কি থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই। 

Bootstrap Image Preview