Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গোলাগঞ্জে ভোক্তা অধিকার আইনে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:২৩ AM
আপডেট: ১৭ জানুয়ারী ২০১৯, ১১:২৩ AM

bdmorning Image Preview


গোলাপগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে পাঁচ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৭'শ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ১টায় ভোক্তা অধিকার আইনের গোলাপগঞ্জ চৌমুহনিস্থ রুবিনা রেস্টুরেন্টকে ৭ হাজার টাকা, বনফুল এন্ড কোম্পানী গোলাপগঞ্জ শাখাকে ৩ হাজার টাকা, আলী ডিপার্টমেন্টাল ষ্টোরকে ২হাজার টাকা, ভাই ভাই রেস্টুরেন্টকে ১ হাজার টাকা এবং আপন মাংসের দোকানকে ৭'শ টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। 

এতে সহযোগিতা করেন, গোলাপগঞ্জ মডেল থানার এসআই আশরাফুল ইসলাম।
 

Bootstrap Image Preview