Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ইবিতে অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

ইবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান ২০১৮-১৯ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের মাঝে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছেন ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান লালন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ক্যাম্পাসের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে প্রায় শতাধিক বই বিতরণ করেন তিনি। লালন শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক।

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আলমগীর হোসেন ভুঁইয়া, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক আবু রায়হান, অধ্যাপক মামুন, অধ্যাপক দেবাশীষ শর্মা, শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন, ছাত্রলীগ কর্মী আল আমিন, বিপ্লব, রিজভী, পারভেজ, পল্লবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview