Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৭ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জম্মু-কাশ্মিরে সংঘর্ষে নিহত ২ জঙ্গি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ০৯:৫৬ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


ভারত অধ্যুষিত জম্মু-কাশ্মিরে এক সংঘর্ষে ২ জঙ্গি নিহত হয়েছে। এদের মধ্যে ১ জন শীর্ষ সন্ত্রাসী ছিল বলে উল্লেখ করা হয়েছে। দেশটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় এই সংঘর্ষ বাঁধে বলে জানিয়েছেন স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

ভারতীয় পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রের খবর পেয়ে কাশ্মিরের কুলগ্রাম জেলায় অভিযান চালায় দেশটির সেনা। সেনাদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ করে গুলি চালায় জঙ্গিরা। এতে পাল্টা আক্রমণে ২ জঙ্গি নিহত হয়।

নিহত জঙ্গিদের মধ্যে একজন ভয়ঙ্কর সন্ত্রাসী ছিল বলে খবরে বলা হয়েছে। পুলিশ জানায়, নিহত ওই জঙ্গি আল-বদর গ্রুপের সদস্য।

Bootstrap Image Preview