Bootstrap Image Preview
ঢাকা, ৩১ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৭ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মাদারীপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


মাদারীপুরের সাহেবরামপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহার (১৮) নামে এক আরোহী নিহত হয়েছে।

শনিবার (১২ জানুয়ারি) বিকাল চারটার দিকে কালকিনি উপজেলার সাহেবরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়ারিয়ার থেকে নিহার সাহেবরামপুর নিজ বাড়িতে মোটরসাইকেল যোগে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে পরে যায়।

পরে স্থানীয়রা আহত অবস্থা কালকিনি উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। নিহার দক্ষিণ সাহেবরামপুর এলাকার আবুল সরদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোফাজ্জেল হোসেন দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Bootstrap Image Preview