Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৯ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুই ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০১৯, ১০:৫৮ AM

bdmorning Image Preview


দৌলতদিয়া-পাটুরিয়ায় ঘন কুয়াশার কারণে দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার সকাল সোয়া ৯টার দিকে পদ্মার অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌ পথে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।

শনিবার ঘন কুয়াশার কারণে নৌ দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকে পড়ে চারটি ফেরি।

এদিকে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের জন্য দক্ষিণাঞ্চলের ২১ জেলা থেকে আসা যানবাহনের কিছুটা চাপ পড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে।

এব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. খোরশেদ আলম বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর সকাল সোয়া ৯টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। নদী পারের অপেক্ষায় থাকা যানবাহনের চাপ দ্রুত কমে যাবে।

Bootstrap Image Preview