Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হলেন রূপান্তরকামী অপ্সরা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৫৩ AM
আপডেট: ১১ জানুয়ারী ২০১৯, ০৯:৫৩ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পুরুষ থেকে নারী হয়ে ওঠা অপ্সরা রেড্ডিকে কংগ্রেসের মহিলা শাখায় এক গুরুদায়িত্ব দিয়েছেন দলটির সভাপতি রাহুল গান্ধী।

মঙ্গলবার তাকে জাতীয় মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নিয়োগ করেছেন রাহুল গান্ধী।

এই প্রথম ভারতের কোনো জাতীয় রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ পদে আসীন হলেন এক রূপান্তরী নারী। কংগ্রেসে যোগ দেওয়ার আগে অপ্সরা তামিলনাড়ু ভিত্তিক রাজনৈতিক দল এআইএডিএমকে’র মুখপাত্র ছিলেন।

অপ্সরা রেড্ডি একজন সাংবাদিক। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসসহ ভারতের বেশ কয়েকটি জনপ্রিয় ইংরেজি দৈনিকে সাংবাদিক ও সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন। অপ্সরা বলেন, সবসময়ই মনে হতো যে, আরও বড় কিছু করতে হলে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার— যেখানে আমি বৃহত্তর সমাজের জন্য নীতিগত কিছু বদল ঘটাতে পারব।

Bootstrap Image Preview