Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পিস্তলসহ 'পিস্তল মাসুদ' গ্রেফতার

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০১৯, ০৪:৩৫ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০১৯, ০৪:৩৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


গাজীপুরের শ্রীপুরে দুইটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও তিনশ' পিস ইয়াবাসহ পিস্তল মাসুদ ও আরও একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

বুধবার (৯ জানুয়ারি) ভোররাত সাড়ে তিনটার দিকে শ্রীপুর পৌরসভার উজিলাব গ্রামের পিস্তল মাসুদের বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকার রাজিব হোসেন (২৫) ও উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে পিস্তল মাসুদ (২৮)। এ সময় তাদের ঘর থেকে অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উজিলাব গ্রামের পিস্তল মাসুদের বাড়িতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview