Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ভাইয়ের মৃত্যুর সংবাদে বোনের মৃত্যু

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:০৬ PM
আপডেট: ০৮ জানুয়ারী ২০১৯, ১২:০৬ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর রাঙ্গাবালীতে ভাইয়ের মৃত্যুর কথা জানতে পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেল বোন।

সোমবার (৭ জানুয়ারি) রাতে উপজেলার বাহেরচর এলাকায় এ ঘটনা ঘটেছে। একই সময়ে ভাই-বোনের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

নিহতর পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার বাহেচর গ্রামের জয়নুল আবেদিন মল্লিক (৮০) দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত রোধে শয্যাশায়ী ছিলেন। সোমবার রাতে নিজ গৃহে তার মৃত্যু হয়। প্রতিবেশীরা এমন খবর পার্শ্ববর্তী বোন ছকিনা বেগমকে (৭৫) জানালে, ভাই বলে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পরে এবং ঘটনাস্থলেই বোন ছকিনার মৃত্যু হয়।  
 

Bootstrap Image Preview