Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, এপ্রিল ২০২৬ | ৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সবচেয়ে বেশি ভূত দেখে যে পেশার নারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৬:৪৭ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৬:৪৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভুত তত্ত্বে বিশ্বাসী যারা, তারা বলেন, পুরুষের চাইতে নারীরা অনের বেশি মাত্রায় অতিলৌকিক অভিজ্ঞতাপ্রাপ্ত হন। এটা হয়তো অনেকের কাছে কথার কথা। তবে সম্প্রতি প্রকাশিত এক সমীক্ষা থেকে জানা যাচ্ছে যে, একটি পেশার নারীরা সবচেয়ে বেশি ভূত বা অলৌকিক কিছু দেখেন।

‘জার্নাল অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশন’-এর করা এক সমীক্ষা জানাচ্ছে, নার্সিং পেশায় যুক্ত নারীরাই সবথেকে বেশি ভৌতিক অভিজ্ঞতা প্রাপ্ত হন। এই জার্নালটি বিজ্ঞান বিষয়ক হলেও অতিপ্রকৃত বিষয়েও নিয়মিত চর্চা চালায়।

সমীক্ষায় জানানো হয়েছে, রোগীর কাছে সব সময় নার্সরাই থাকেন। কোন ব্যক্তির মৃত্যু মুহুর্তেও নার্সরাই থাকেন বেশি। আর সেই কারনেই তাদের সাথে এই ধরনের ঘটনাও ঘটে বেশি।

এই সমীক্ষাটি করা হয়ছিল আর্জেন্টিনায় নার্স হিসেবে কর্মরতা মহিলাদের মধ্যে। দেখা গিয়েছে, সে দেশের নার্স পেশায় যুক্ত মহিলাদের ৫৫ শতাংশই অতিলৌকিক অভিজ্ঞাতার সম্মুখীন হয়েছেন। বেশির ভাগ নার্সই ডিউটিরত অবস্থায় ভৌতিক অভিজ্ঞতা লাভ করছেন বলে জানিয়েছেন।

Bootstrap Image Preview