Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে মুদি দোকানে চুরি, ৮০ হাজার টাকার মালামাল লুট 

আব্দুল্লাহ আল নোমান, ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ০৭ জানুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


ফেঞ্চুগঞ্জের বাদেদৈউলী গ্রামের এক মুদি দোকানে তালা ভেঙে চুরি সংঘটিত হয়েছে। এসময় দোকান থেকে নগদ ১০ হাজার টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় চোরেরা। 

রবিবার (৬ জানুয়ারি) গভীর রাতে বাদেদৈউলী গ্রামের বশির মিয়া মুদি দোকানে এ চুরির ঘটনা ঘটে। 

দোকানের কর্ণধার বশির মিয়া জানান, প্রতিদিনের মতো রবিবার রাত ৮ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। আজ সকালে এসে দেখি দোকানের সাঁটার খোলা। চোরেরা দোকানের পাঁচটি তালা ভেঙে ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকাসহ ৮০ হাজার  টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, বিগত সময়ে কয়েকবার আমার দোকান চুরি হয়। পরে আমি ফেঞ্চুগঞ্জ থানায় কয়েকজনকে আসামি করে মামলাও করেছি। কিন্তু সেই মামলার আসামিরা গ্রেফতার হয়নি।

চুরির ঘটনার ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি । 
 

Bootstrap Image Preview