Bootstrap Image Preview
ঢাকা, ২২ বুধবার, এপ্রিল ২০২৬ | ৯ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:০২ PM
আপডেট: ০৬ জানুয়ারী ২০১৯, ১২:০২ PM

bdmorning Image Preview


রাজধানীর খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর বলে পুলিশ জানিয়েছে।

আজ রবিবার (৬ জানুয়ারি) ভোরে এয়ারপোর্ট রোড সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপরে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) বিমান বন্দর স্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, আজ ভোরে খিলক্ষেত ওভারব্রিজ সংলগ্ন রেলক্রসিং পার হচ্ছিলেন ওই নারী। এসময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নারীর নাম-ঠিকানা জানার চেষ্টা করছে পুলিশ।

নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Bootstrap Image Preview