Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে মাহিন্দ্রার ধাক্কায় শিশু নিহত

নাজমুল হোসেন, দোহার (নবাবগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ জানুয়ারী ২০১৯, ০৭:৫৭ PM
আপডেট: ০৪ জানুয়ারী ২০১৯, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


নবাবগঞ্জের শোল্লা ইউনিয়নের আওনা বাজার এলাকায় মাহিন্দ্রার ধাক্কায় ভৌমিকা শীল (১৩ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ জানুয়ারী) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। শিশুটির বাবা পংকজ শীল ও মা শিল্পী রাণী শীল আওনা বাজারের ব্যবসায়ী হান্নান উদ্দিনের বাসা বাড়িতে ভাড়া থাকতেন। তারা এ এলাকায় দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।  

পংকজ শীল জানান, বাড়ির মালিক হান্নান উদ্দিন জায়গা ভরাট করার জন্য মাহিন্দ্রা দিয়ে মাটি ফেলছিল। গাড়িগুলো  বাড়ির পাশ দিয়েই চলাচল করত। আমার চোখের সামনে আমার জলজ্যান্ত বাচ্চাটা মারা গেলো। 

তবে এবিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি। 

 

 


 

Bootstrap Image Preview