Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে পৃথক অভিযানে ফেনসিডিল জব্দ 

বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ০৩ জানুয়ারী ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৯৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।     

আজ বৃৃহস্পতিবার ভোরে সীমান্তের পুটখালী ও শার্শা কামার বাড়ী এলাকা থেকে এ ফেনসিডিল জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইছামতি নদীর পাড়ে বিওপি অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেনসিডিল জব্দ করে।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে শার্শা কামারবাড়ির মোড় হতে ৯৪ বোতল ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ততক্ষণে পালিয়ে যেতে সক্ষম হয়।     

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার ফেনসিডিল জব্দের বিষয়টি নিশ্চিত করেন। 

Bootstrap Image Preview