Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

অবশেষে কানাডার নাগরিককে মুক্তি দিল চীন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:০৬ PM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


চীনে চলতি মাসে গ্রেপ্তার হওয়া এক কানাডিয়ান নাগরিক কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। শুক্রবার কানাডার সরকারের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন।

তবে তিনি কবে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন সে বিষয়ে কিছু জানাননি ওই মুখপাত্র। মুক্তি পাওয়া ওই কানাডিয়ান নাগরিকের নাম সারাহ ম্যাকেভার; তিনি পেশায় একজন শিক্ষক। 

চলতি মাসে চীনে গ্রেপ্তারকৃত তৃতীয় কানাডিয়ান নাগরিক হলেন সারাহ ম্যাকেভার। এর আগে, এই মাসে দুজন কানাডিয়ানকে গ্রেপ্তার করে চীন। 

এদিকে, চলতি মাসেই চীনের মোবাইল জায়ান্ট হুয়াওয়ের প্রধান নির্বাহী মেং ওয়াংকুকে গ্রেপ্তার করে কানাডার সরকার।

Bootstrap Image Preview