Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তানে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে:ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১২:৫৫ PM

bdmorning Image Preview


পাকিস্তানের জাতির পিতা মো. আলী জিন্নাহের জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দেয়া এক টুইটার পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানঘোষণা দেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করবেন।

 শুধু সংখ্যালঘু নয়, দেশের সব নাগরিকের সমান অধিকার নিশ্চিতের ঘোষণাও দেন তিনি।

তিনি পোস্টে আরও লেখেন-আমাদের উচিত সাবেক রাজনীতিবিদদের কাছ থেকে শিক্ষা নেয়া। তাদের আদর্শগুলোকে সমোজ্জ্বল রাখা। মো. আলী জিন্নাহ হিন্দু-মুসলিম ঐক্যে বিশ্বাসী ছিলেন। আমাদেরও তাই সংখ্যালঘুদের নিরাপত্তার ওপর জোর দিতে হবে।

ইমরানের এ স্ট্যাটাস ভক্তদের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেকেই তার সম্প্রীতির এ উদ্যোগকে সাধুবাদ জানান।

Bootstrap Image Preview