Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ফেঞ্চুগঞ্জে ইউপি মেম্বার হান্নানসহ আটক ২  

ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৮, ১১:২৩ AM

bdmorning Image Preview


সিলেটের ফেঞ্চুগঞ্জের  ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হান্নান ও যুবদল নেতা হুসেন আহমদকে আটক করেছে ডিবি পুলিশ।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মল্লিকপুর এলাকায়  ডিবি পুলিশ তাদেরকে আটক করে।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মো. বদরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে  বলেন, আব্দুল হান্নান ও হুসেন আহমদের  বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জ থানায় চাঁদাবাজি মামলা আছে, সেই মামলায় তাদেরকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview