Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কুমিল্লায় যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৮, ১২:৩০ PM

bdmorning Image Preview


কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভিরাল্লা এলাকায় গোমতী নদীর বেড়িবাধের ভিতর থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিরাল্লা এলাকায় মঙ্গলবার সকালে ওই যুবকের লাশ গোমতী নদীর বেরীবাঁধের ভেতরে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে দেবিদ্বার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, ওই যুবকের মাথা ও দুই হাতে গুলির চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে রাতের যে কোন সময় তাকে গুলি করে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরনে গোলাপী চেকশার্ট ও জিনস প্যান্ট রয়েছে। তবে এখন পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি। 

Bootstrap Image Preview