Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

লালমনিরহাটে বিএনপি ৮ নেতাকর্মীসহ গ্রেফতার ১৫

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৮ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৮ PM

bdmorning Image Preview


লালমনিরহাটের বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে বিএনপি নেতাকর্মীসহ ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

লালমনিরহাট জেলা পুলিশের কন্ট্রেল রুম সূত্রে জানা গেছে, জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৮ বিএনপি নেতাকর্মী ও নিয়মিত বিভিন্ন মামলায় অভিযুক্ত ৭ জনকে গ্রেফতার করেছে জেলার পাঁচ থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ।

আসামিদের মধ্যে সদর থানাসহ বিভিন্ন থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার দেখানো হয়েছে বলেও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়।


 

Bootstrap Image Preview