Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বাস্তব প্রমাণ দিতে হবে: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৮, ০১:৩৪ PM

bdmorning Image Preview


সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করার যে ঘোষণা আমেরিকা দিয়েছে তা বাস্তবে প্রমাণ করতে হবে বলে মন্তব্য করে রাশিয়া। সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ফলে দেশটির সংকট সমাধান ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা সহজ হবে।

রুশ পার্লামেন্টের পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাতেস্কি বলেছেন, সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের মার্কিন ঘোষণাকে বাস্তবে পরিণত করতে হবে।

রাশিয়ার এই সিনিয়র পার্লামেন্টারিয়ান বলেন, সিরিয়া, ইরাক ও আফগানিস্তানে মার্কিন সেনা উপস্থিতি এসব দেশের পরিস্থিতিকে আরো বেশি সংকটময় করে তুলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সিরিয়া থেকে তার দেশের সেনা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছেন। সিরিয়া সরকারের অনুমতি ছাড়াই আমেরিকা উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে যুদ্ধের নামে সিরিয়ার উত্তরাঞ্চলে সেনা মোতায়েন করেছিল।

ক্ষমতা গ্রহণের আগে নির্বাচনি প্রচারণার সময় এবং পরবর্তীতে আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্প একাধিকবার একথা স্বীকার করেছিলেন যে, দায়েশের মতো জঙ্গি গোষ্ঠীগুলোকে মার্কিন সরকারই সৃষ্টি করেছে।

Bootstrap Image Preview