Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আত্মহত্যার মুহুর্তে নবজাতকের জন্ম দিলেন নারী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM
আপডেট: ২২ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


অভাবের কারণে আত্মহত্যা করেন পূর্ণ গর্ভবতী এক নারী। আর ঠিক সেই সময়ই জন্ম দেন নবজাতকের। লক্ষ্মী ঠাকুর নামে ৩৬ বছরের ওই ভারতীয় মহিলা হয়তো জানতেও পারলেন না যে তার শরীর থেকে প্রাণ এবং গর্ভস্থ সন্তান একই সঙ্গে বেরিয়ে এসেছে।

ভারতের মধ্যপ্রদেশের কাতনি এলাকার কৃষিজীবী সন্তোষের স্ত্রী লক্ষ্মী ঠাকুর। এর আগে চার সন্তানের জন্ম দিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার নিজের বাড়ির গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সন্তোষ বাড়ি ফিরে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তখনই পুলিশে দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হযে বুঝতে পারে লক্ষ্মীর শরীর থেকে নাড়ির সঙ্গে তার নবজাতক সন্তানও ঝুলছে।

কাতনি থানার সাব-ইন্সপেক্টর কবিতা সাহনি সংবাদ মাধ্যমকে জানান, ‘আমরা যখন পৌঁছায় তখন লক্ষ্মী মারা গিয়েছে। কিন্তু ওর শাড়ির মধ্যে দু-পায়ের ফাঁকে কিছু একটা রয়েছে বলে মনে হয়। শাড়ি সরিয়ে দেখি নাড়ি থেকে ওর সদ্যোজাত সন্তান ঝুলছে।’

সদ্যোজাত শিশুপুত্রটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিত্সক। অভাবের জ্বালাতেই লক্ষ্মী ঠাকুর আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে ধারণা করছে পুলিশ।

Bootstrap Image Preview