Bootstrap Image Preview
ঢাকা, ২৫ শনিবার, এপ্রিল ২০২৬ | ১২ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বিকালে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:০৫ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ১২:০৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


আসন্ন জাতিয় সংসদ নির্বাচনে সারাদেশে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাকর্মীদের ওপর হামলা, মামলা, গ্রেফতারসহ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর পুরানা পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতরের দায়িত্বে থাকা গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম।

তিনি জানান, সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জোট সূত্র থেকে বলা হয়েছে, আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনসহ সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন ড. কামাল হোসেন। মূলত এ জন্যই জরুরি এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।

Bootstrap Image Preview