Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ৩ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উইন্ডিজের বিপক্ষে টাইগারদের টি-টোয়েন্টির দল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪১ PM
আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১২:৪৫ PM

bdmorning Image Preview


সফরকারী উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের  দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টাইগারদের এই  টি-টোয়েন্টি দলে নতুন কোন মুখ নেই। তবে তৃতীয় ওয়ানডে ম্যাচে দলে জায়গা না পাওয়া ইমরুল কায়েসের এখানেও জায়গা হয়নি।

টাইগারদের ১৪ সদস্যের দলঃ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, আরিফুল হক, নাজমুল ইসলাম অপু ও মোস্তাফিজুর রহমান।

সিরিজের প্রথম ম্যাচে দুই দল মুখোমুখি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবার ঢাকায় ফিরে যাবে সেখানে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচ ২০ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ২২ ডিসেম্বর মুখোমুখি হবে।


 

Bootstrap Image Preview