Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৫ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

অগ্নিকাণ্ডে ভস্মীভূত বাড়ি, মালিকের অপেক্ষায় কুকুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:২১ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১০:২৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কুকুরের কথা ভাবতে গীলে কুকুরের বিশ্বস্ততাই হয়তো মুখ্য হয়ে দাঁড়াবে। সম্প্রতি একটি ঘটনায় আবারও সেই বিশ্বস্ততাই প্রমাণিত হল। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ার ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত এক বাড়ির সামনে দেখা গেল একটি কুকুরকে। সব ভুলে প্রভুর অপেক্ষায় বসেছিল সে। ম্যাডিসন নামের ওই কুকুরের ছবি ইতিমধ্যেই ফেসবুকে ভাইরাল। 

জানা যাচ্ছে, গত মাসে ওই অগ্নিকাণ্ডে প্রায় ১৮ হাজার বসতি ধ্বংস হয়ে যায়। মৃত্যু হয় ৮৫ জনের। বহু মানুষ রাতারাতি আশ্রয়হীন হয়ে পড়েন। ম্যাডিসনের প্রভু ছিলেন আন্দ্রেয়া গেলর্ড নামের এক নারী। তিনিও আগুন লাগার পরে বাড়ি ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি যখন আবার ওই এলাকায় ফেরেন, তখন দেখতে পান তার বাড়ির ধ্বংসাবশেষের পাশে ঠায় বসে রয়েছে ম্যাডিসন। 

প্রভুর বাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে দেখেও সেখানেই সে ঠায় বসেছিল। যেন পাহারা দিচ্ছে। স্বাভাবিক ভাবেই প্রিয় পোষ্যকে দেখে কান্নায় ভেঙে পড়েন আন্দ্রেয়া। ‘কে৯ প প্রিন্ট রেসকিউ’ নামের এক ফেসবুক পেজে ওই পোস্টটি ভাইরাল হয়। এরই মধ্যে ২০ হাজার লাইক ও প্রায় ১৪ হাজার শেয়ার হয়ে গিয়েছে। রাতারাতি নেটিজনদের মন জয় করেছে এই কুকুর।

Bootstrap Image Preview