Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মোঃ মনিরুজ্জামান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০৮:০০ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০৮:০০ PM

bdmorning Image Preview


ফুলবাড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাহিন মিয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। 

সোমবার (১০ ডিসেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের পশ্চিম পানিমাছকুটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু একই গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, বসত ঘরের টিনের চাল ও বেড়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনায় জানা যায়, ঘরের চালের উপর দিয়ে চলে যাওয়া বিদ্যুতের তার ছিদ্র হয়ে গোটা ঘর ও বেড়া বিদ্যুৎতায়িত হয়ে পড়ে। শিশুটি গোসল করে জামা নেয়ার জন্য বেড়ায় হাত দেয়া মাত্র বিদ্যুৎস্পৃষ্টে মারাত্মক আহত হয়। পরে পরিবারের লোকজন ফুলবাড়ী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।



 

Bootstrap Image Preview