Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

কলম্বিয়ায় বাস উল্টে নিহত ১৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:৩২ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ০১:৩২ PM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


কলম্বিয়ায় রাজধানী বোগোটা থেকে সাড়ে চারশ কিলোমিটার দূরে অবস্থিত ভ্যালে দেল কোউকা জেলার একটি সড়কে দুর্ঘটনা ঘটেছে। এতে বাস্কেটবল দল বহনকারী একটি বাস উল্টে অন্তত ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে।

 রবিবার বাসের যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

তদন্তকারীদেরকে প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুত গতিতে বাসটি চলার সময় ব্রেক কষতে সমস্যার কথা যাত্রীদের জানান বাসচালক। তবে ওই সড়কে অসংখ্য বাঁক থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলেও ধারণা করছে কলম্বিয়া পুলিশ।

Bootstrap Image Preview