Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

‘ইয়েমেনের প্রেসিডেন্ট হাদিকে সরালেই ইয়েমেন সংকট মিটে যাবে না’

আন্তর্জাতিক ডস্ক-
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৮, ১২:৫০ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৮, ১২:৫২ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ-রাব্বি মানসুর হাদিকে পদ থেকে সরিয়ে দিলেই সংকট কেটে যাবে না বলে মত দিয়েছেন দেশটির কর্মকর্তারা। তাকে সরিয়ে দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন দেশটির হুতি বিদ্রোহীরা।

ইয়েমেন যুদ্ধে দুপক্ষ গত বৃহস্পতিবার থেকে সুইডেনে শান্তি আলোচনায় বসেছে। এতে সরকারদলীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত রয়েছেন হাদির উপদেষ্টা আব্দুল আজিজ জাবারি।

তিনি বলেন, হুতিরা রাজধানী সানা দখল করে সামনের দিকে এগোতে থাকলে সমস্যার শুরু হয়, হাদির অবস্থান থেকে নয়।

জাবারি বলেন, ২০১৪ সালের সামরিক অভ্যুত্থান থেকেই সংকটের শুরু। যারা আগ্রাসনের মাধ্যমে আমাদের দেশকে দখল করে নিয়েছেন, তাদের কারণেই এ সংকট।

‘কাজেই ক্ষমতার সমীকরণ থেকে হাদিকে সরিয়ে দিলে সমস্যা মিটে যাবে না। বরং বিপরীতে ক্ষমতার জন্য লড়াই অব্যাহত থাকবে। সবচেয়ে বড় সমস্যা হল- এখানে একটি গোষ্ঠী রয়েছে, যারা আমাদের দেশটাকে ছিনতাই করে নিয়ে গেছে,’ বললেন দেশটির এ সরকারি কর্মকর্তা।

Bootstrap Image Preview