Bootstrap Image Preview
ঢাকা, ০৩ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ১৮ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে 'হাল্ট প্রাইজ' এর সেমিফাইনাল অনুষ্ঠিত 

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৩ PM
আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ০৭:৫৫ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'হাল্ট প্রাইজ' এর সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় ড.এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের গ্যালারী-১ তে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ‘হাল্ট প্রাইজ’র ক্যাম্পাস প্রতিনিধি সামসুল হক সাদী'র সভাপতিত্বে ও সাঈদা ফাতেমা জান্নাতের সঞ্চালনায় সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মোট ১৪টি দল অংশগ্রহণ করে।

এ সময় সেমিফাইনালে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ৬টি দল ফাইনালে যাওয়ার সুযোগ পায়। ফাইনালে যাওয়া দলগুলো হলো- টিম ক্যাম্পাস, টিম প্রত্যয়, সাস্ট টাইটান্স, বিজনেস গিক্স, টিম ডোপামাইনস, টিম সাস্টাইনড।

সেমিফাইনালে বিচারক হিসেবে ছিলেন, মেট্রোপলিটন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মো. জিয়াউল ইসলাম টিটু, টেকনেক্সট'র ব্যবস্থাপনা পরিচালক মো.রেজোয়ানুল হক, ইয়াশি গ্লোবালের পরিচালক সুমন সাহা ও সাদিক আল সরকার প্রমুখ। 

এছাড়া প্রোগ্রামের উপদেষ্টা হিসাবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ম্যানেজমেন্ট এন্ড বিজনেস এডমিনিস্ট্রেশনের ডিন অধ্যাপক ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরী, কম্পিউটার সায়ন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো.সাইফুল ইসলাম ও বিশ্বপ্রিয় চক্রবর্তী।

উল্লেখ্য, আগামী ১৫ই ডিসেম্বর সেমিফাইনালে উত্তীর্ণ ৬টি দল ফাইনালে অংশগ্রহণ করবে।  

Bootstrap Image Preview