Bootstrap Image Preview
ঢাকা, ১০ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২৬ ফাল্গুন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:০৩ PM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বুধবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় বেনাপোল সীমান্তের ঘিবা মাঠ থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা চোরাচালানীদের ধাওয়া করে এ আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে ভারত থেকে আগ্নেয়াস্ত্র প্রবেশ করছে। পরে বিজিবি এক পাচারকারীকে ধাওয়া করলে সে একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের মধ্য থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি পাওয়া যায়।

৪৯ ব্যাটালিয়ন বিজিবির ঘিবা ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুল মালেক বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ হওয়া আগ্নেয়াস্ত্র বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Bootstrap Image Preview