Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আমেরিকা ইরানে তেল রপ্তানি বন্ধ করতে পারবে না : রুহানি

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০১৮, ১১:০৯ AM
আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৮, ১১:০৯ AM

bdmorning Image Preview


ইরানে তেল রপ্তানি বন্ধ করতে সক্ষম হবে না আমেরিকা। তেল রপ্তানিকে যদি আমেরিকা টার্গেট করে তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রপ্তানি করতে দেয়া হবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এভাবে মন্তব্য করেন।

হাসান রুহানি বলেন, আমেরিকা জানা উচিত যে, আমরা তেল বিক্রি করছি এবং আমাদের তেল বিক্রি অব্যাহত থাকবে; তারা আমাদের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না। আমেরিকার আরো জানা উচিত যদি- তারা কোনোদিন ইরানের তেল রপ্তানি বন্ধের উদ্যোগ নেয় তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রপ্তানি হবে না।

মঙ্গলবার সেমনান প্রদেশের শাহরুদ শহরে এক জনসমাবেশে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের তেল বিক্রি বন্ধ করার ঘোষণা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। তারা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে গিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছে। মহান ইরানি জাতি সবক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে বিজয়ী হয়েছে বলেও মন্তব্য করেন।

Bootstrap Image Preview