Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

চীনে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, মৃত্যু ৮

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৫:৫৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৮ জনের মৃত্যু ও গুরুতর আহত হয়েছে আরো ৩ জন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রবিবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চীনের জনসংযোগ বিভাগ জানিয়েছে, ইউনানের রাজধানী কুনমিংয়ের জিশান জেলার গ্রামীণ এলাকার একটি আবাসিক ভবনে স্থানীয় সময় রাত ১টা ৫৮ মিনিটে আগুন ধরে যায়।

আগুনে পুড়ে পাঁচজন মারা গেছে এবং অপর তিনজন ভবন থেকে বের হতে গিয়ে উঁচু তলা থেকে পড়ে মারা যায়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Bootstrap Image Preview