Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

জাবির সামনে নারীর বস্তাবন্দি মরদেহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ১১:১৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সামনে থেকে অজ্ঞাতপরিচয় মধ্যবয়সী এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেটের বিপরীত পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আওয়াল বলেন, অজ্ঞাত নারীর বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Bootstrap Image Preview