Bootstrap Image Preview
ঢাকা, ১৭ মঙ্গলবার, মার্চ ২০২৬ | ২ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজবাড়ীতে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ০৭:০৮ PM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৭:০৮ PM

bdmorning Image Preview


রাজবাড়ী সদর উপজেলার মিজানপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আমেলা বেগম নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার নাপিতবাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আমেলা বেগম ওই ইউনিয়নের বড় লক্ষীপুর এলাকার মৃত উকিল মৃধার স্ত্রী।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মামুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আমেলা বেগমের ছেলে মালেক মৃধা জানান, তিনি গঙ্গপ্রসাদপুর এলাকায় ক্ষেতে কাজ করছিলেন। তার জন্য দুপুরের খাবার নিয়ে আসছিলেন আমেলা বেগম। কিন্তু খাবার নিয়ে ছেলের কাছে পৌঁছাতে পারেননি। অটোরিকশার ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, অটোরিকশাটি রাস্তার পাশে থামানো ছিল। চালক না থাকলেও গাড়িতে চাবি ছিল। একটি বাচ্চা ছেলে সে সময় চাবি দিয়ে অটোরিকশার পিকাপ ধরলে গাড়িটি আমার মাকে নিয়ে পাশের খালে পড়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ জানানো হয়েছে।

Bootstrap Image Preview