Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

আমেরিকার স্বপ্ন বাস্তবে রূপ লাভ করার আগেই মৃত্যু হবে: শেখ নাঈম কাসেম

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৮, ১১:৪৬ AM
আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ১১:৪৬ AM

bdmorning Image Preview


সৌদি আরবের সহযোগিতায় আমেরিকা মধ্যপ্রাচ্যে তার হারানো ক্ষমতা পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখছে তা কখনো সত্য হবে না বলে মন্তব্য করেছেন লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম। তেহরান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লেবাননের ছাত্রদের এক সমাবেশে শেখ নাঈম কাসেম একথা বলেন।

ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার ছাত্রদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “আমরা আমেরিকাকে বলি যে, তোমাদের স্বপ্ন বাস্তবে রূপ লাভ করার আগেই তোমাদের মৃত্যু হবে।”

হিজবুল্লাহর এ নেতা আরো বলেন, ইয়েমেনের জনগণকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে। অথচ তারা বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও তাদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য সৌদি আরব যুদ্ধ করছে।

Bootstrap Image Preview