Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৫:১১ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৫:১১ PM

bdmorning Image Preview


নাটোরের বড়াইগ্রামের বিভিন্ন এলাকায় সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৮টি পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা পরিষদ।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে ক্ষতিগ্রস্থ পরিবার প্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও ইউএনও আনোয়ার পারভেজ ক্ষতিগ্রস্থ পরিবারের প্রতিনিধিদের হাতে এই চেক তুলে দেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিষদের ভাইস চেয়ারম্যান হেলেনা বেগম ও প্রভাষক আব্দুল হাকিম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ আলী প্রমুখ।  

Bootstrap Image Preview