Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

অভিনেত্রীর অশালীন ছবি তুলতে গিয়ে আটক যুবক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০২:৫১ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০২:৫১ PM

bdmorning Image Preview


নারীদের অশালীন ছবি তোলার এক অভিনব কায়দা আবিষ্কার করেছিল সে। দিব্যি চালিয়ে যাচ্ছিল তার কারবার। কিন্তু এক টিভি-অভিনেত্রীর ছবি তুলতে গিয়েই বিপাকে পড়ল থাইল্যান্ডের যুবক নাত্থাউট ওংরাত্তানাকর্নচাই।

ব্যাংকক পোস্ট- এর খবরে বলা হয়, নিজের জুতায় মোবাইল ফোন ফিট করে নারীদের স্কার্টের নিচের ছবি তুলত ৪০ বছরের নাত্থাউট। থাইল্যান্ডের গাটসর্ন ভিলেজের এক শপিং মলে ফ্যাশন শো চলাকালীন সময়ে সে টিভি অভিনেত্রী প্যাট্রিসিয়া টানচানক গুডকে নিশানা করে। কিন্তু তার ছবি তুলতে গিয়েই ধরা পড়ে নাত্থাউট। তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রুজু করা হয়েছে।

নাত্থাউটকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, সে তার ব্যক্তিগত যৌনসুখের উদ্দেশ্যেই জুতায় মোবাইল বসিয়ে এমন ছবি তুলত। ওই ফ্যাশন শো-তে সে সাংবাদিক পরিচয় দিয়ে হাজির হয়।

প্রতিবেদন থেকে জানা যায়, ফ্যাশন শো’র বিরতিকালীন সময়ে একজন লোক ক্যামেরা হাতে নিয়ে তার কাছে আসে।

তার জুতায় একটি ফুটো দেখে তার সন্দেহ হয়। প্যাট্রিশিয়ার মা নিরাপত্তাকর্মীদের ডাকেন এবং তখনই নাত্থাউটের জুতা পরীক্ষা করলে আসল ঘটনা সামনে আসে।

Bootstrap Image Preview