Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

ট্রাম্পের সময়ের অপেক্ষায় যুবরাজ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১২:২৬ PM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১২:২৬ PM

bdmorning Image Preview


সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে সারা বিশ্ব থেকে সৌদি আরবকে সমর্থন না করার জন্য আমেরিকার ওপর চাপ সৃষ্টি করেছে। এবার সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করতে সময় নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।  জি-২০ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্পের অনেক কর্মসূচি রয়েছে। অনেক বেশি ব্যস্ত থাকবেন তিনি।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ হাকাবি স্যান্ডার্স বলেছেন, আমার মনে হয় বাড়তি আর কোনো কর্মসূচি হাতে নেয়া সম্ভব হবে না। সাক্ষাৎ হোক বা না হোক, প্রেসিডেন্ট তার কর্মসূচি পরিবর্তন করতে পারবেন না।

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনও বলেছেন- নেতাসহ জি-২০ সম্মেলনের সময় চীন জাপান, জার্মানি, আর্জেন্টিনা, ভারত ও দক্ষিণ কোরিয়ার বিশ্বের বিভিন্ন দেশের নেতার সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক রয়েছে। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন।

Bootstrap Image Preview