Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

সাপের ভয় দেখিয়ে তরুনীকে ধর্ষণ, সাপের কামড়েই নিহত ধর্ষক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৮, ১১:১৭ AM
আপডেট: ২৮ নভেম্বর ২০১৮, ১১:১৭ AM

bdmorning Image Preview


বিষাক্ত সাপের ভয় দেখিয়ে হোটেলে নিয়ে তরুনীকে ধর্ষণ করে এক ব্যক্তি। পরবর্তীতে ওই বিষাক্ত সাপের কামড়েই মৃত্যু হয় ধর্ষকের।

চীনের জিয়াংজি প্রদেশের ফুজহোউয়েতে ঘটনা ঘটেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্ক দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গত বৃহস্পতিবার হোটেলে তিনটি সাপ এনেছিল ওই ব্যক্তি। এর মধ্যে একটি বিষাক্ত সাপের ভয় দেখিয়ে ধর্ষণ করে যুবতীকে। শেষে হোটেলের বাথটাবে সাপ নিয়ে খেলতে গেলে সাপের কামড়ে মৃত্যু হয় ওই ধর্ষকের।

ওই হোটেলের এক কর্মী দ্বিতীয় তলায় একটি সাপ দেখতে পেয়ে দমকলকর্মীকে খবর দেন। ঘটনাস্থলে এসে উদ্ধার দুইটি সাপ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। অন্য একটি সাপকে খুঁজে পাওয়া যায়নি। বাথটাবের পাশের ধর্ষকের মৃতদেহ পড়ে ছিল বলে জানানো হয়।

Bootstrap Image Preview