Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

স্কুলের মাঠেই নগ্ন হয়ে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা শিক্ষকের!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৮:৫৫ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


অবিশ্বাস্য! স্কুলের মাঠেই সম্পূর্ণ নগ্ন হয়ে ছাত্রীকে ধর্ষণ করতে উদ্যত হলো এক শিক্ষক। এমনটাই ঘটল দক্ষিণ চীনের তাইপিং মিডল স্কুলে। গোটা ঘটনাটি ধরা পড়েছে স্কুলের সিসিটিভি ফুটেজে। চীনের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ছবিটি।

ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, আর পাঁচটি ছাত্রীর মতোই টিফিন টাইমে স্কুলের মাঠে খেলা করছিল একটি বাচ্চা মেয়ে। হঠাৎই নগ্ন হয়ে মাঠে ঢুকে পড়ে ৩০ বছর বয়সী ওই শিক্ষক। তার পরই পেছন দিক থেকে জড়িয়ে ধরে ওই ছাত্রীটিকে। এরপর স্কুলের দেওয়ালের দিকে টেনে নিয়ে যায়। দেয়ালে ঠেস দিয়ে প্রকাশ্যে ধর্ষণের চেষ্টা করে।

গোটা ঘটনায় তখন হতভম্ব মাঠে উপস্থিত বাকি ছাত্রছাত্রীরা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে তারাই খেলার শিক্ষক হাউয়ের হাত থেকে ওই ছাত্রীকে রক্ষা করে। অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

Bootstrap Image Preview