Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, এপ্রিল ২০২৬ | ৫ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

এস.কে নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৭:২৩ PM

bdmorning Image Preview


বান্দরবানে ডাকাতের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দুপুরে নাইক্ষ্যংছড়ি-কক্সবাজার সড়কের কাউয়ারখোপ মহিষকুম এলাকায় সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির নাম আব্দুল্লাহ (৩৫)। সে রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের নন্দাখালী উত্তর পাড়া এলাকার মৃত আবু সিদ্দিকের পুত্র বলে জানা যায়। 

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি-কক্সবাজার সড়কের কাউয়ারখোপ মহিষকুম এলাকায় সড়কের পাশে অজ্ঞাত একটি লাশ দেখতে পেয়ে পার্শ্ববর্তী রামু থানার পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে রামু থানার এসআই সোহেল ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ডাকাত আব্দুল্লাহর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনসুর জানান, নিহত আব্দুল্লাহর বিরুদ্ধে ডাকাতিসহ ১০ টি মামলা রয়েছে। সে একজন এলাকার চিহ্নিত ডাকাত। দুই ডাকাত দলের মধ্যে সংঘর্ষের কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। 
 

Bootstrap Image Preview