Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে ভারতীয় চন্দন কাঠ জব্দ

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM
আপডেট: ২৭ নভেম্বর ২০১৮, ০৪:১৪ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল থেকে ৩৮ কেজি ভারতীয় চন্দন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা। তবে এসময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি।

মঙ্গলবার (২৭নভেম্বর) দুপুর ১টার সময় চেকপোস্ট এলাকা থেকে এ চন্দন কাঠগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালে সামনে অবস্থান করছে। এ সময় সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল সেখানে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার হয়ে আসা ৩৮ কেজি চন্দন কাঠ জব্দ করে। যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল আরিফুল হক চন্দন কাঠ জব্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Bootstrap Image Preview