Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে নিখোঁজের ২ দিন পর যুবকের লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ০২:২৩ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাদল মোল্লা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৬ নভেম্বর) সকালে উপজেলার আমখোলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর আমখোলা এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত বাদল উত্তর আমখোলা এলাকার ইব্রাহিম মোল্লার সন্তান।

ওসি আক্তার মোর্শেদ জানান, সোমবার সকালে খবর পেয়ে একটি পুকুর থেকে হাত-পা বাঁধা অবস্থায় বাদলের লাশ উদ্ধার করে পুলিশ। বাদল দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না অন্য কিছু এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

Bootstrap Image Preview