Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

উগান্ডায় নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৩৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM
আপডেট: ২৬ নভেম্বর ২০১৮, ১১:১৫ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


অতিরিক্ত যাত্রী নিয়ে উগান্ডায় লেক ভিক্টোরিয়ায় নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। নিখোঁজ রয়েছেন এখনো অনেকে। দেশটির পুলিশ বাহিনী এই তথ্য জানায়। 

গত শনিবার ভয়াবহ এই নৌকাডুবির ঘটনা ঘটে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, নৌযানটির অবস্থা ভালো ছিল না এবং এতে যান্ত্রিক ত্রুটি ছিল। এছাড়া নৌযানটিতে অতিরিক্ত যাত্রী নেওয়া হয়েছিল।

দেশটির মেরিন দল ইতিমধ্যে ২৬ জনকে জীবিত উদ্ধার করেছেন। এছাড়া উদ্ধার কাজ এখনো অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োবেরি মুসেভেনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছেন। এছাড়া তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর হিসেব অনুযায়ী ডুবে যাওয়া নৌযানটি ব্যক্তিগত মালিকাধীন ছিল, এর কোন লাইসেন্সও ছিল না

Bootstrap Image Preview