Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পড়ে গেলেন অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক-
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১০:১৭ PM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১০:১৭ PM

bdmorning Image Preview
ছবি: সংগৃহীত


ভারতের মিজোরাম রাজ্যের আসন্ন বিধান সভা নির্বাচনের দলীয় প্রচারে যান বিজেপি সভাপতি অমিত শাহ। আর সেখানেই ঘটে গেল এক বিপত্তি, হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পড়ে যান শাহ। তবে কোনো গুরুতর আঘাত পাননি তিনি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনী প্রচারে অমিত শাহ পশ্চিম তুইপুইয়ের ত্লাবুং গ্রামে পৌঁছান। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে অবশ্য নিরাপত্তাকর্মীরা তাকে উঠে দাঁড়াতে সাহায্য করেন।

জানা গেছে, এ ঘটনায় কোনো গুরুতর আঘাত লাগেনি তার। তবে ঘটনাস্থলে উপস্থিত অনেকেই তা সঙ্গে সঙ্গে ক্যামেরাবন্দী করে ফেলেন। তার এই পড়ে যাওয়ার ছবি নেটিজেনরা বেশ মজা নিয়েই উপভোগ করেছেন।

Bootstrap Image Preview