Bootstrap Image Preview
ঢাকা, ২১ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ৮ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

 আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়নের চিঠি পেলেন মাশরাফি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৪৩ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৫১ AM

bdmorning Image Preview


আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নড়াইল-২ আসনে জন্য আওয়ামী লীগের হয়ে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার মনোনয়ন পাওয়ার আভাষ আগে থেকেই ছিলো। এবার সেটিতে ছিলমোহর লাগল। 

আজ থেকে চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তদের চিঠি দেওয়ার কাজ শুরু করেছে আওয়ামী লীগের। সেই তালিকায় জায়গা পেয়েছেন মাশরাফি। ক্ষমতাসীন দলটি নড়াইল-২ আসন থেকে মনোনয়ন দিয়েছে মাশরাফিকে।যেহেতু মাশরাফি এখন নিজ আসেরে প্রচার প্রচারণার কাজে ব্যস্থ রয়েছেন তাই খুব শ্রীঘ্রই চূড়ান্ত মনোনয়নের চিঠি পাঠানো হবে তাকে। 

এর আগে গত মঙ্গলবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়েও আওয়ামী লীগের  সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মাশরাফির চূড়ান্ত মনোনয়ন পাওয়ার কথা বলেছিলেন।

নড়াইল সদরের ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে নড়াইল-২ আসন গঠিত।এখানে মোট ভোটার ২ লাখ ৭২ হাজার ১৫৮।

Bootstrap Image Preview