Bootstrap Image Preview
ঢাকা, ২৯ বুধবার, এপ্রিল ২০২৬ | ১৬ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

লালপুরে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্টের বৃত্তি প্রদান

অমর ডি কস্তা, নাটোর প্রতিনিধিঃ 
প্রকাশিত: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৩০ AM
আপডেট: ২৫ নভেম্বর ২০১৮, ১১:৩২ AM

bdmorning Image Preview


নাটোরের লালপুরে গোপালপুর ডিগ্রী কলেজে কানাডা-বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট'র (সিবিইটি) বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২৪ নভেম্বর) এ বৃত্তি প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে অধ্যক্ষ আকরাম হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মুল বানীন দ্যুতি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপাধ্যক্ষ মোঃ নুর নবী, সহকারী অধ্যক্ষ ইব্রাহিম খলিল, মোঃ মতিউর রহমান, উপস্থাপনায় সনাতন কুমার সাহা ও জেসমিন আরা প্রমুখ।

কলেজ থেকে মোট পাঁচ জনকে কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) বৃত্তি প্রদান করা হয়। তারা হলেন, পিংকি রানী মৈত্র, সাদিয়া খাতুন সানজিদা, সারমিন আক্তার বিথি, মোঃ গোলাম কিবরিয়া ও সামসুল হক সাদিক।

Bootstrap Image Preview