Bootstrap Image Preview
ঢাকা, ২৮ মঙ্গলবার, এপ্রিল ২০২৬ | ১৪ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুক হামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:৩৯ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ০৫:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


পশ্চিমা বিশ্বে ব্ল্যাক ফ্রাইডেতে শপিং মলগুলোতে ভীড় লেগেই থাকে। শুক্রবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে একটি শপিং মলে বন্দুক হামলা হয়েছে। এতে আহত হয়েছে এক ব্যক্তি। এই হামলায় সেখানে আতংক ছড়িয়ে পড়ে। 

হামলার উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। বন্দুক হামলার কারণে জার্সি গার্ডেন মল থেকে লোকজনকে দ্রুত সরিয়ে নেয়া হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, শপিং মলটিতে বন্দুক হামলার সময় ক্রেতারা ছুটে পালাচ্ছেন; কেউ-কেউ বসে পড়েছেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বছরের ব্যস্ত এ খুচরা বিক্রয়ের দিন এ শপিং মলে ২৫ হাজার ক্রেতা আসে।

এই হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। 

Bootstrap Image Preview