Bootstrap Image Preview
ঢাকা, ১৫ রবিবার, মার্চ ২০২৬ | ১ চৈত্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সাতক্ষীরায় নছিমন উল্টে কৃষকের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০১৮, ১২:৪৬ PM
আপডেট: ২৪ নভেম্বর ২০১৮, ১২:৪৬ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার তালায় নছিমন উল্টে গৌর চন্দ্র ঘোষ (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার সকালে তালা উপজেলার জেঠুয়া গ্রামের সালাউদ্দিনের দোকানের সামনে এ ঘটনাটি ঘটে। নিহত গৌর চন্দ্র ঘোষ তালার জেঠুয়া ঘোষপাড়া গ্রামের নিতাই চন্দ্র ঘোষের ছেলে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মেহেদী জানান,কৃষক গৌর ঘোষ বাড়ি থেকে নছিমন নিয়ে বিলে ধান আনতে যাচ্ছিলেন। পতিমধ্যে জেঠুয়া নামকস্থানে পৌছালে নছিমনটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনি নিহত হন।

Bootstrap Image Preview