Bootstrap Image Preview
ঢাকা, ২৬ রবিবার, এপ্রিল ২০২৬ | ১৩ বৈশাখ ১৪৩৩ | ঢাকা, ২৫ °সে

তালায় ৬ বছরের শিশুকে ধর্ষণ, আসামি গ্রেফতার

এসএম বাচ্চু, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮, ০৭:৫৭ PM
আপডেট: ২২ নভেম্বর ২০১৮, ০৭:৫৭ PM

bdmorning Image Preview


তালায় ৬ বছরের শিশু ধর্ষণের অভিযোগে নজির আলী ( ৫২ ) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।

এলাকাবাসী জানায় , শুক্রবার (১৬ নভেম্বর) সকাল ৮.৩০ সময় থানার নোয়াকাটি গ্রামের মৃত দ্বীন আলী সরদারের পুত্র নজির আলী (৫২) তার প্রতিবেশি মৃত কেসমত আলী সরদারের পুত্র সামছুল আলম এর ৬ বছরের শিশু কন্যা ইতি'কে ফুলকপি দেওয়ার লোভ দেখিয়ে সবজি খেতে ডেকে নিয়ে ধর্ষণ করে।

পরবর্তীতে শিশুটি বাড়িতে ফিরে তার মা'কে বিষয়টি জানায়। পিতা সামছুল আলম দিন মজুর হওয়ায় ইট ভাটার কাজে চট্টগ্রাম অবস্থান করছিলো।

বিষয়টি প্রাথমিক অবস্থায় স্থানীয় চেয়ারম্যান মীমাংসা চেষ্টায় ব্যর্থ হলে অবশেষে থানায় এ বিষয়ে একটি মামলা দাখিল করেন। মামলা নং-৪/১৮,তারিখ: ২০ নভেম্বার ১৮। শিশুটি এখনও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, শিশুটির পিতা অভিযোগ দাখিল করায় অদ্য বৃহস্পতিবার (২২ নভেম্বর) ধর্ষককে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 

Bootstrap Image Preview